স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুরুজ জামানকে হত্যার ঘটনার পর পিটুনিতে প্রাণ গেছে মেহেদী হাসান (৩১) নামে এক যুবকের। তিনি ওই হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের ছোট ভাই বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সোমবার (১৬ নভেম্বর) ভোরে মেহেদীর মৃত্যু হয়।
নিহত মেহেদী হাসান নগরীর বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তার বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুরুজ জামানকে হত্যার ঘটনায় জাহাঙ্গীর জড়িত।
এর আগে, গতকাল রবিবার সন্ধ্যায় নগরের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুরুজ জামানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে ছিল সাত বছর বয়সী মেয়ে। মেয়ের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুরুজ জামান মধ্যবাড়েরা এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে।
নিহত সুরুজ জামানের চাচাতো ভাই সাদেক হোসেন অভিযোগ করে বলেন, জাহাঙ্গীর আলম, তার ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করে।
এদিকে, সুরুজ জামান হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল রাতেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন।
পুলিশ জানায়, এ সময় হত্যাকাণ্ডে অভিযুক্ত মেহেদীর বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে ধরে পিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে মেহেদীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেহেদীর মৃত্যু হয়।
তবে এসব বিষয়ে কথা বলতে অভিযুক্ত যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যাকাণ্ডের পর মেহেদীকে পিটুনির ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এসব ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা