হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৩৫১

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫১টি শিশু।
শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টার পর থেকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ জন, সিলেট বিভাগে ৩ জন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৮ জন। এছাড়া সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৩ জন।
গত ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৬ হাজার ৫৫৪ জন। এ সময়ে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৮০৮ জন। হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ২৬ হাজার ৪৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩৭৮ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৬ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে।

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, শনাক্ত ১০২