মিমির বাগদান ও রেজিস্ট্রি আজ, কারা থাকছেন অতিথি

বিনোদন ডেস্ক

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। কয়েক দিন আগেই তাদের বিয়ের ছিমছাম ও ভিন্নধর্মী কার্ড সামনে আসায় বিষয়টি নিয়ে শুরু হয় জোর চর্চা।বৃহস্পতিবার কলকাতায় তার বাগদান ও রেজিস্ট্রি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ভাগ্নির বিয়ে নিয়ে কথা বলেছেন জলপাইগুড়ির মামা রাম চক্রবর্তীও।
জানা গেছে, বিকেলে কসবার নিজের ফ্ল্যাটেই বাগদান এবং আইনি বিয়ে সেরে ফেলছেন মিমি। এ ঘরোয়া আয়োজনে থাকছেন দুই পরিবারের লোকজন, কাছের আত্মীয়রা এবং ইন্ডাস্ট্রির কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। অতিথিদের তালিকায় অনিন্দ্য চট্টোপাধ্যায় ও ডিজাইনার অভিষেক রায়ের মতো পরিচিত মুখের নাম শোনা যাচ্ছে।
মিমির জীবনসঙ্গী সিদ্ধার্থ দত্ত সিনেমার জগতের মানুষ নন, তিনি পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার এবং নৌসেনায় কর্মরত। টলিপাড়ার খবর অনুযায়ী, বেশ অনেকদিন ধরেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
কলকাতায় আংটিবদল ও আইনি পর্ব মিটে গেলেও মূল বিয়ের অনুষ্ঠান হবে পাহাড়ে। ৫ ডিসেম্বর থেকে কালিম্পংয়ে তিন দিনের বিয়ের আসর বসছে এই জুটির। পাহাড়ের পর্ব সেরে কলকাতায় ফিরে ১১ ডিসেম্বর রিসেপশনের আয়োজন রাখা হয়েছে, যেখানে টলিউডের বন্ধু ও বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

ভারতে পাকিস্তানি ওয়েব সিরিজ নিষিদ্ধের দাবিতে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি