আবার একসঙ্গে তাহসান-মেহজাবীন

আবার একসঙ্গে তাহসান-মেহজাবীন
বিনোদন ডেস্ক

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় রিয়েলিটি শো ‘মার্কস অলরাউন্ডার’ এর স্টুডিও রাউন্ডের প্রতিযোগীদের পারফরম্যান্স মূল্যায়নে বিচারকের আসনে দেখা যাবে অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান এবং অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে।
অনুষ্ঠানসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এই তথ্য। গত ৩০ অক্টোবর থেকে এনটিভিতে শুরু হয়েছে ‘মার্কস অলরাউন্ডার’ এর চূড়ান্ত পর্বের সম্প্রচার। প্রতি শুক্রবার ও সোমবার রাত সাড়ে ৯টায় প্রচারিত হচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের এই আয়োজন।
প্রায় এক বছর ধরে চলা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় তিন লাখ শিশু-কিশোর। দেশজুড়ে ১০০টি আঞ্চলিক পর্বের মধ্য দিয়ে শুরু হওয়া প্রতিযোগিতাটি পরবর্তী সময়ে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বাছাই পেরিয়ে পৌঁছেছে চূড়ান্ত পর্বে।
গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতাসহ সাতটি বিষয়ে নিজেদের প্রতিভা তুলে ধরছে প্রতিযোগীরা। বয়সভিত্তিক তিনটি গ্রুপ থেকে নির্বাচিত হবেন তিনজন সেরা অলরাউন্ডার। প্রত্যেক বিজয়ী পাবেন ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি।

কুকুরের সঙ্গে তটিনীর ইংরেজি চর্চা