সিনেমা পেতে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন পরিচালক: নীতি টেলর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
সিনেমা পেতে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন পরিচালক: নীতি টেলর
নীতি টেলর

ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর। তবে সিনেমায়ও কাজ করেছেন তিনি। সম্প্রতি জীবনের তিক্ত এক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন এই অভিনেত্রী। একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন বলে জানান তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নীতি বলেন, ‘আমি তখন দক্ষিণী সিনেমায় কাজ করছি। মাত্র দুটি সিনেমা করেছি। আমার প্রথম ছবির পরিচালক পরবর্তীতে আমাকে অন্য একটি ছবির জন্য প্রস্তাব দেন। কিন্তু তিনি যখন আমাকে ফোন করেন, তখন বলেন যে এইবার চরিত্রটি পেতে হলে আমাকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে।’

তার এই প্রস্তাবে ভীষণ অবাক হন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি এতটাই অবাক খেয়েছিলাম যে বুঝতে পারিনি কীভাবে প্রতিক্রিয়া জানাব। আমি কেবল ফোন কেটে দিয়ে তার নম্বর ব্লক করে দেই। পরে কী ঘটেছে তা বলার জন্য মাকে ফোন করি।

পরিচালক সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন নীতি। তিনি বলেন, ‘ওই পরিচালক বয়স্ক মানুষ ছিলেন। এর আগে আমি তাকে অন্য নারীদের সঙ্গেও দেখেছি। আমি কখনওই ভাবিনি যে তিনি আমার কাছে এমন একটি দাবি করে বসবেন।’

নিজের ভালোবাসার তিক্ত অভিজ্ঞতার কথাও শেয়ার করেন নীতি। ওই সম্পর্কে শুধু মানসিক নয়, শারীরিক নির্যাতনও সহ্য করতে হয়েছিল অভিনেত্রীকে৷ সেই প্রেমিক সিগারেট দিয়ে শরীরে ছ্যাঁকা দিয়েছিলেন এবং চড়ও মেরেছিলেন। বহু বছর পর সেই দুঃসহ স্মৃতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

নীতি বলেন, ‘আমার সাবেক প্রেমিক একবার সিগারেট দিয়ে আমাকে পুড়িয়ে দিয়েছিল। ও অত্যন্ত হিংস্র ছিল। এক রাতে ওর জন্মদিনে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর আমাকে চড় মারে।’ তখনই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন বলে জানান অভিনেত্রী।

/জেএইচ/