দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

নেত্রকোনা সংবাদদাতা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখা কার্যালয়ে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিরিশিরি বাজারসংলগ্ন শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখার ব্যবস্থাপক মো. শামসুল হক বলেন, গভীর রাতে হঠাৎ রাস্তার দিক থেকে একটি পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় বাইরে আনসার সদস্যরা পাহারায় ছিলেন। শব্দ পেয়ে আমরা দ্রুত বেরিয়ে আসি এবং আনসার সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি। ঘটনাস্থলে পেট্রোল ভর্তি আরও একটি কাচের বোতল পড়ে ছিল, যেটি বিস্ফোরিত হয়নি।
তিনি বলেন, পেট্রোল বোমা কার্যালয়ের ভেতরে প্রবেশ না করায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে গেটের সামনে রাখা একটি মোটরসাইকেলের পেছনের কিছু অংশ পুড়ে গেছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩৪ মিনিটে দুর্বৃত্তরা পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপরটি বিস্ফোরিত হয়নি। আনসার সদস্যদের তৎপরতায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে আগুন