স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

কিশোরগঞ্জ সংবাদদাতা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন’—আবেগঘন কথায় লেখা একটি চিঠি পাওয়া গেছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে ৪ মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্স থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী বাছাইয়ের সময় বেনামে লেখা এমন একটি চিঠি পাওয়া যায়।
চিঠিটিতে লেখা ছিলো, ‘এই জীবনে আমি তোমাকে কখনও ভুলতে পারব না! স্বর্ণা। আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন। আমিন।’
চিঠির প্রতিটি অক্ষরে যেন লুকিয়ে আছে এক বুক ভালোবাসা, হৃদয়ের গভীরে জমে থাকা একরাশ আবেগ আর প্রিয় মানুষটিকে কাছে পাওয়ার ব্যাকুলতা। তাই হয়তো মনের সবটুকু অনুভূতি কাগজে লিখে সঁপে দেওয়া হয় সৃষ্টিকর্তার দরবারে। পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া বিপুল অর্থের পাশাপাশি প্রায়ই পাওয়া যায় এমন শত শত চিঠি, যেখানে অক্ষরের ভাঁজে লুকিয়ে থাকে কারও স্বপ্ন, কারও অপেক্ষা, আবার কারও অপূর্ণ ভালোবাসার গল্প।
পাগলা মসজিদে মানুষ আসেন নানা নিয়ত, মানত ও প্রার্থনা নিয়ে। কেউ চান জীবনের সফলতা, কেউ পরিবারের সুখ-শান্তি, আবার কেউ প্রার্থনা করেন হারিয়ে যাওয়া কিংবা অধরা কোনো প্রিয় মানুষকে ফিরে পাওয়ার। এসব প্রার্থনার ভিড়ে স্বর্ণা নামের একজনকে পাওয়ার আকুতি জানিয়ে লেখা চিঠিটি যেন আলাদা এক অনুভূতির গল্প বলে।
বিশেষ করে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে এই মসজিদে। কেউ সিজদায় মাথা রেখে চান প্রিয়জনের মঙ্গল, কেউ দুহাত তুলে চান ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার সৌভাগ্য।
তাদের বিশ্বাস, মানুষের কাছে যে কথা বলা যায় না, যে আকুতি কাউকে বোঝানো যায় না, তা অন্তত মহান আল্লাহর কাছে পৌঁছে দেওয়া যায়। আর সেই বিশ্বাসের বুকেই বেঁচে থাকে কারও ভালোবাসা, কারও অপেক্ষা, কারও একান্ত স্বপ্ন।

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৫১ বস্তা টাকা