মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি, লড়বেন আন্তর্জাতিক মঞ্চে

বিনোদন ডেস্ক

নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছেন ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী সামিরা খান মাহি। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী হয়েছেন তিনি। এর ফলে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্সে’ অংশ নিয়ে দেশের নাম উজ্জ্বল করতে এক ধাপ এগিয়ে গেলেন অভিনেত্রী।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে জমকালো আয়োজনে মাহির মাথায় মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা।

এই খেতাবের অর্থ হলো মাহি এখন দেশের ‘সেরা সুন্দরী’। তাই দেশের হয়ে তিনিই লড়বেন মিস ইউনিভার্সের ৭৫তম আসরে। ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে এর আয়োজন করা হবে। সেখানে বিভিন্ন দেশের সেরা সুন্দরীর সঙ্গে লড়বেন মাহি।
সামাজিকমাধ্যমে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরা ছবি দিয়ে অভিনেত্রী তার নিজের অনুভূতি ব্যক্ত করেছেন। তিনি বলেন, একটি স্বপ্ন, একটি মুকুট, আর নিজের চেয়েও অনেক বড় এক দায়িত্ব। অসামান্য গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট অর্জন করতে পেরে আমি সম্মানিত ও গর্বিত। এটি শুধু আমার একার মুহূর্ত নয়, বরং পুরো বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত। আর এখনই শুরু হলো নতুন এক পথচলা। আমার দেশ, আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে।
মিস ইউনিভার্সের মূল আয়োজনের বাকি আছে আর মাত্র ১৬ দিন। ফলে প্রস্তুতির জন্য বেশি সময় পাচ্ছেন না অভিনেত্রী। তবে গত বছরের দেশসেরা সুন্দরীর মুকুটজয়ী বন্ধু মিথিলাকে পাশে পাচ্ছেন তিনি। তাই অল্প সময়েও নিজেকে ঝালিয়ে নেবেন বলে জানালেন মাহি।

পরীমণিকে আইনি নোটিশ