‘বরবাদ’ খ্যাত নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। জানালেন, নিজে মুখ না খোলা পর্যন্ত যা ছড়াবে সবই গুঞ্জন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে সংবাদকর্মীদের প্রশ্নের সম্মুখীন হয়ে তিনি বলেন, ‘শোবিজ তারকাকে ঘিরে গুঞ্জন ছড়ানো স্বাভাবিক। তবে নিজের মুখ থেকে কিছু না বলা পর্যন্ত তাকে ঘিরে ছড়ানো সব কথাই গুঞ্জন।’

দীঘি বলেন, ‘আমি জানিও না কে ছড়ায়, কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে, যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’
এসব বিষয়ে অযথা আলোচনা কিংবা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন না বলে জানান অভিনেত্রী। দীঘির ভাষ্য, ‘একজন গণমাধ্যমকর্মী কিংবা শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকতেই পারে। সে কারণে প্রতিটি আলোচনাকে গুরুত্ব দিয়ে প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই।’

বর্তমানে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বিদায়’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন দীঘি। এতে আরও অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু, মুকিত জাকারিয়া প্রমুখ।

দীঘির উদ্দেশে জয়: মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ