শুটিং ও কাজের ব্যস্ততার মাঝে অবসর পেলেই প্রকৃতির কোলে হারিয়ে যেতে পছন্দ ঢাকাই সিনেমার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। কাজের ফাঁকে ভ্রমণে বেরিয়ে পড়া এবং সেই আনন্দঘন মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়া তার নিয়মিত অভ্যাস। এবারও তার ব্যতিক্রম হয়নি।
ঢাকাই সিনেমার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি বিশেষ ছবি পোস্ট করেছেন। যা ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।