ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জ উদ্বেগজনক: জামায়াত আমির

সিটিজেন জার্নাল ডেস্ক

ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশে আদৌ কোনো সরকার আছে কি না প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীল আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (৭ নভেম্বর) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রশ্ন তোলেন তিনি।
পোস্টটি সিটিজেন জার্নাল পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
“দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে?
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এটা দেখার এই দেশে কেউ কি নেই?
হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনা আরও উদ্বেগজনক। সরকার বলে কি আসলেই কোন ব্যবস্থা দেশে আছে?
অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ করতে হবে।
ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।”

অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ, দুই দাবিতে উত্তাল হোম ইকোনমিকস