টেস্ট থেকে অবসর নিলেন মোহাম্মদ শামি

টেস্ট থেকে অবসর নিলেন মোহাম্মদ শামি
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ শামি। ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্তের কথা জানান ৩৬ বছর বয়সী ভারতীয় এই পেসার।
ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় শামি বলেন, ‘এই ১৩ বছরের যাত্রায় এই টুপি, এই বল আমাকে মোহাম্মদ শামি বানিয়েছে। সব চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাওয়ার সময় বারবার উঠে দাঁড়িয়েছি। চোট পেয়েছি। কিন্তু এই ব্যাজের (দেশের প্রতিনিধিত্বের প্রতীক) জন্য আমি আবার ঘুরে দাঁড়িয়েছি। তাই এই ১৩ বছরের যাত্রাটা খুব ভালো কেটেছে। কোচ, ট্রেনার, ফিজিও ও সামান্যতম অবদান যাঁদের রয়েছে, তাঁদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই।’
টেস্টে ১৩ বছরের যাত্রার ইতি টেনে শামি বলেন, ‘আপনাদের সবাইকে, সব ভক্তকে অনেক ধন্যবাদ, যারা ক্রিকেটকে এত ভালোবেসে এই নামটিকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আমি এই (টেস্ট টুপি) পেয়েছিলাম ৬ নভেম্বর এবং আজ (গতকাল, শুক্রবার) ৬ নভেম্বর। ১৩ বছরের যাত্রার এখানেই ইতি টানছি। আজই অভিষেক হয়েছিল এবং আজই আমি অবসর নিচ্ছি।’
ফলে ২০২৩ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়ে থাকলো ভারতের হয়ে এই সংস্করণে শামির শেষ ম্যাচ।
শামির খেলা ৬৪ টেস্টে ভারত জিতেছে ৩১ ম্যাচ, ড্র ১৩টি। ভারতের মাটিতে শামি সিরিজ হারেননি। এই ৬৪ টেস্টে ২২৯ উইকেট নিয়েছেন তিনি। ২০২৫ সালের মার্চে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর থেকে শামি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি।
টেস্ট ছাড়লেও সাদা বলের ক্রিকেট খেলে যেতে চান শামি। তিনি বলেন ‘আমি (টেস্ট) ছাড়ছি, তবে আইপিএল বা ঘরোয়ায় সাদা বলের ক্রিকেট চালিয়ে যাবো।’

বল টেম্পারিংয়ে জড়িত ছিল পুরো অস্ট্রেলিয়া দল: খাজা