এবার অস্ট্রিয়ার চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ‘রইদ’
বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ২০: ৫৩

আন্তর্জাতিক চলচ্চিত্রের বাজারে বাংলাদেশের সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গেল নির্মাতা মেজবাউর রহমান সুমনের নতুন চলচ্চিত্র রইদ। রটারডাম ও সিয়াটল উৎসবের পর এবার ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ স্বাধীন চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইনসব্রুক (আইএফএফআই) এর অফিসিয়াল প্রোগ্রামে জায়গা করে নিয়েছে সিনেমাটি। দেশীয় লোকজ সংস্কৃতি ও মানবিক আবেগের মিশেলে তৈরি এই চলচ্চিত্রের এমন প্রাপ্তিকে দেশের চলচ্চিত্র শিল্পের জন্য বড় এক অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
উৎসবের অফিশিয়াল অডিয়েন্স কম্পিটিশন বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে ‘রইদ’। অস্ট্রিয়ার ইনসব্রুক শহরে আগামী ২ জুন রাত ৯টা ১৫ মিনিট এবং ৩ জুন রাত ৯টা ২৫ মিনিটে সিনেমাটির দুটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। অলিম্পিকের স্মৃতিবিজড়িত এবং শীতকালীন ক্রীড়া নগরী হিসেবে খ্যাত ইনসব্রুক মূলত মানবাধিকার, সাংস্কৃতিক বৈচিত্র্য ও সমসাময়িক বাস্তবতার ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের জন্য বিশ্বজুড়ে সমাদৃত।
বিশ্ব চলচ্চিত্রের প্রভাবশালী স্বাধীন নির্মাতাদের এই আসরে এর আগে বলিভিয়ার কিরো রুসো, ইরানের পানাহ পানাহি, ইথিওপিয়ার হাইলে গেরিমা এবং ভারতের শাজি এন. করুণের মতো প্রখ্যাত পরিচালকদের সিনেমা প্রদর্শিত হয়েছে। এবার সেই মর্যাদাপূর্ণ তালিকায় যুক্ত হলো বাংলাদেশের নাম। মাটির গল্প ও নান্দনিক নির্মাণশৈলীর কারণে রইদ ২০২৬ সালের অন্যতম আলোচিত বাংলা সিনেমা হিসেবে ইতোমধ্যেই আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়াচ্ছে, যা সামগ্রিকভাবে দেশের চলচ্চিত্রের জন্য একটি বড় মাইলফলক।

/এমএকে/

মুক্তি পেল রাম চরণের পেদ্দি সিনেমার ট্রেলার