আমার কোনো ব্যক্তিগত ফেসবুক আইডি নেই: ঐশী

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। তার নামে একটি ভুয়া ফেসবুক আইডি ছড়িয়ে পড়েছে। অ্যাকাউন্টটি থেকে বিনোদন অঙ্গনের কয়েকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। পরে নিজের অবস্থান স্পষ্ট করে সবাইকে সতর্ক করেছেন এই অভিনেত্রী।

ঐশী নামের অফিসিয়াল ফেসবুক থেকে এক পোস্টে জানানো হয়, তার ব্যক্তিগত কোনো ফেসবুক আইডি নেই। এটিই তার একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ।

অফিসিয়াল নোটিশ দিয়ে ঐশী জানান, আমি স্পষ্ট করে জানাতে চাই যে, আমার নামে প্রচারিত ফেসবুক আইডিটি ভুয়া। এটি আমি পরিচালনা করি না। গণমাধ্যম জগতের বেশ কয়েকজন ব্যক্তিও এই অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়েছেন এবং এটি আমার কিনা তা নিশ্চিত করতে যোগাযোগ করেছেন।
ঐশি বলেন, অনুগ্রহ করে মনে রাখবেন, আমার কোনো ব্যক্তিগত ফেসবুক আইডি নেই। এটিই আমার একমাত্র আনুষ্ঠানিক ফেসবুক পেজ। আমি সকলের কাছে বিনীত অনুরোধ করছি, এই ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে কোনো যোগাযোগ বা তাতে সাড়া দেবেন না। সম্ভব হলে এটি রিপোর্ট করুন। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।

প্রসঙ্গত, জান্নাতুল ফেরদৌস ঐশী ২০১৮ সালে মিস বাংলাদেশের মুকুট জয় করেন। ওই বছরের ৮ ডিসেম্বর চীনের সানইয়ায় অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড ২০১৮-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং ১১৮ প্রতিযোগীর মধ্যে থেকে শীর্ষ ৩০-এ স্থান পান। এর মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

পরে ২০২১ সালে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। এরপর ‘রাত জাগা ফুল’, ‘ওয়ার’, ‘আদম’, ‘নুর’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন।

ঈদে ঐশীর উপহার ‘নোয়াখাইল্যা মাইয়া’