মুক্তি পেল রাম চরণের পেদ্দি সিনেমার ট্রেলার
বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৯: ১৭

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেল দক্ষিণী মেগাস্টার রাম চরণের বহু কাঙ্ক্ষিত চলচ্চিত্র পেদ্দির ট্রেলার। তিন মিনিটেরও বেশি দীর্ঘ ভিজ্যুয়ালের ঝলকে দর্শকদের সামনে উন্মোচিত হয়েছে সিনেমাটির এক রোমাঞ্চকর ও বৈচিত্র্যময় আবহ। ট্রেলারটি মুহূর্তেই সিনেমাপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
গ্রামীণ অন্ধ্রপ্রদেশের পটভূমিতে বিজয়নগরম জেলার এক উদ্যমী যুবককে কেন্দ্র করে গড়ে উঠেছে এ বাস্তবধর্মী স্পোর্টস ড্রামার গল্প। সিনেমাটিতে রাম চরণকে দেখা যাবে নামভূমিকা অর্থাৎ পেদ্দি চরিত্রে, যার অবিশ্বাস্য ক্রীড়ানৈপুণ্যই তার সবচেয়ে বড় শক্তি। ক্রিকেট কিংবা কুস্তি ক্রসওভার অ্যাথলেট হিসেবে মাঠের লড়াইয়ে সে একপ্রকার অপরাজেয়। তবে তার সাফল্যের পথ মোটেও মসৃণ নয়। জেলার বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে একটি উন্নত ভবিষ্যৎ গড়ার স্বপ্নে যখন সে বিভোর, ঠিক তখনই তার জীবনে তীব্র প্রতিবন্ধকতা হয়ে হাজির হন অভিনেতা দিব্যেন্দু শর্মা। জীবনের নানা প্রতিকূলতা ও আবেগঘন ধাক্কা সামলে কীভাবে পেদ্দি লড়াই করে সাফল্যের শীর্ষে পৌঁছায়, তা নিয়েই সিনেমাটির মূল কাহিনী আবর্তিত হয়েছে।
বুচি বাবু সানা রচিত ও পরিচালিত হাই-ভোল্টেজ সিনেমাটিতে রাম চরণের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে স্ক্রিন শেয়ার করেছেন জাহ্নবী কাপুর, দিব্যেন্দু শর্মা, জগপতি বাবু এবং শিব রাজকুমার। বৃদ্ধি সিনেমাস, মৈত্রী মুভি মেকার্স, সুকুমার রাইটিংস এবং আইভি এন্টারটেইনমেন্টের যৌথ ব্যানারে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির গান ও টিজার নিয়ে তুমুল চর্চা চলছে। দর্শকদের সেই উন্মাদনাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়ে আগামী মাসের ৩ জুন বিশ্বব্যাপী পেদ্দির জমকালো প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর ঠিক পরদিনই, অর্থাৎ ৪ জুন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমাটি।

/এমএকে/

মেসির নাম শুনলে হার্টবিট বেড়ে যায় পরীমণির