জাঁকজমক ছেড়ে শিউলির প্রেমে পরীমনি

জাঁকজমক ছেড়ে শিউলির প্রেমে পরীমনি
নিজস্ব প্রতিবেদক

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির জন্মদিন মানেই সাধারণত বর্ণাঢ্য আয়োজন, চোখধাঁধানো সাজসজ্জা আর তারকাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ। তবে এবার সেই পরিচিত ধারায় এসেছে পরিবর্তন। আড়ম্বরপূর্ণ আয়োজনের বদলে শরতের শিউলি ফুলের শুভ্রতা ও প্রকৃতির কোমল সৌন্দর্যে নিজের বিশেষ দিনটি রাঙিয়েছেন এই অভিনেত্রী। ব্যতিক্রমী এই আয়োজনের নাম রাখা হয়েছে ‘শিউলি সন্ধ্যা’।
শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমনির জন্মদিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে সাজসজ্জা থেকে শুরু করে নিজের পোশাক-সবকিছুতেই শিউলি ফুলের আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি। শিউলির মায়াবী সৌন্দর্য আর শরতের স্নিগ্ধ পরিবেশে সাজানো হয় পুরো আয়োজন।
জন্মদিনের এমন ভাবনা কীভাবে এলো, সে কথা জানিয়ে পরীমনি বলেন, অক্টোবর মাসের ফুল নিয়ে ভাবতে গিয়ে আমার মাথায় প্রথমেই আসে শিউলির কথা। এরপর শিউলি ফুলকে কেন্দ্র করেই বিশেষ দিনের সাজসজ্জার পরিকল্পনা করি। ফলে এবারের উদযাপনে কৃত্রিম জাঁকজমকের পরিবর্তে প্রাধান্য পেয়েছে প্রকৃতির সৌন্দর্য।
তিনি বলেন, ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, কেউ আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দাও। কিন্তু এটা আসলে সম্ভবও না। এই ফুল চার-পাঁচ ঘণ্টাও ঠিক রাখা যায় না। এক ভক্ত চট্টগ্রাম থেকে বিমানে করে ফুল পাঠিয়েছেন। যদিও তবে সেই ফুলও পুরোপুরি ব্যবহার করা সম্ভব হয়নি। আয়োজনস্থলের সিঁড়িতে শিউলি ফুল বিছিয়ে রাখা হয়।
এই অভিনেত্রী বলেন, আমি চেয়েছিলাম পুরোটাই শিউলি ফুলের বাগান করে ফেলতে। কিন্তু সেটা তো সম্ভব না। তাই নিজেই একটু শিউলি ফুলের মতো সাজলাম।
গত কয়েক বছরে পরীমনির জন্মদিন উদযাপনের ধরনেও পরিবর্তন এসেছে। একসময় দিনটি ঘিরে থাকতো বড় পরিসরের অনুষ্ঠান, বর্ণিল সাজসজ্জা ও তারকাদের সমাগম। কিন্তু ২০২৩ সালে প্রিয় নানা শামসুল হক গাজীর মৃত্যুর থেকে জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। এখন বড় আয়োজনের চেয়ে আপনজনদের সঙ্গে সময় কাটানোতেই বেশি আনন্দ খুঁজে পান তিনি।
এবার জন্মদিনের প্রথম প্রহর দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে নিয়ে কাটিয়েছেন পরীমনি। সন্তানদের সান্নিধ্য, ভক্তদের শুভেচ্ছা এবং কাছের মানুষদের ভালোবাসায় ঘেরা ছিল তার বিশেষ দিনটি।

সন্তানদের সঙ্গে জন্মদিন উদযাপন পরীমণির