আজহারিকে ধন্যবাদ জানিয়ে যা লিখলেন বর্ষা

বিনোদন ডেস্ক

দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন চিত্রনায়িকা খাদিজা বর্ষা। নিয়মিত ধর্মীয় আচার-রীতি পালন করেন তিনি। গত বছর ওমরাহ হজ পালন করতে মক্কায় যান, আর সেখান থেকে ফিরেই বড়সড় সিদ্ধান্ত নেন নায়িকা। জানান, সিনেমায় আর অভিনয় করবেন না। কারণ হিসেবে জানান, আগামীতে ছেলে-মেয়েরা বড় হবে, তাই এমন সিদ্ধান্ত।
নিজের কথা রেখেছেন নায়িকা। দীর্ঘদিন নতুন কোনো সিনেমাতে দেখা যাচ্ছে না বর্ষাকে। তবে ফটোসেশন, বিভিন্ন ইভেন্টে মাঝে মাঝে ব্যস্ত দেখা যায় তাকে।
অবসরে বইও পড়েন এই চিত্রনায়িকা। তার পছন্দের তালিকায় থাকে ধর্মীয় বই। এবার তেমনই একটি বই নিয়ে পোস্ট দিলেন বর্ষা। সেখানে বইয়ের লেখককে বিশেষভাবে ধন্যবাদ দেন। লেখক আরও কেউ নন, দেশের জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ড. মাওলানা মিজানুর রহমান আজহারি।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে আজহারির লেখা ‘এক নজরে কুরআন’ বইটির কয়েকটি ছবি প্রকাশ করেন বর্ষা।
ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ, আমার খুব ইচ্ছে হচ্ছিল যে, ‘এক নজরে কুরআন’ বইটি পড়ার। ৩টি বই অর্ডার করেছিলাম, আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার বোনদের জন্য ২টি।’
বর্ষা আরও লেখেন, “জীবনে তেমন কিছুই জানি না, তবে এই ‘এক নজরে কুরআন’ পড়ে অনেক কিছু জানতে পারব ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাতে চাই আপনাকে ড. মিজানুর রহমান আজহারি, এই বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মঙ্গল করুন, আমিন।”
প্রসঙ্গত, ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। ছবিটিতে তিনি অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন। পরবর্তীতে ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে।