পদত্যাগের ঘোষণা দিয়েছেন জয় চৌধুরী

পদত্যাগের ঘোষণা দিয়েছেন জয় চৌধুরী
নিজস্ব প্রতিবেদক

চলচ্চিত্রের ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত আহ্বায়ক কমিটির সভাপতি হেলাল খানের নেতৃত্বে থাকতে অনিচ্ছা প্রকাশ করে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী।
সোমবার (১৬ নভেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ ঘোষণা দেন তিনি।
জয় চৌধুরীর অভিযোগ, হেলাল খান নিজেই শিল্পীদের গালিগালাজ করেছেন। এ ছাড়া তার সামনে হেলাল খানের সহযোগী হিসেবে পরিচিত বহিরাগত ব্যক্তিরা শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সদস্যদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, যে নেতার কাছে আমরা শিল্পীরা নিরাপদ নই, সেক্ষেত্রে আমি চলচ্চিত্রের ১৯টি সংগঠন থেকে পদত্যাগ করব। এমন নেতার নেতৃত্বে আমি থাকতে চাই না, যিনি নিজেই শিল্পীদের গালিগালাজ করেন।
এর আগে, রবিবার (১৫ নভেম্বর) বিকালে এফডিসিতে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলে ধমক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত। ওই দিনের একটি ভিডিওতে দেখা যায়, হেলাল খান জয় চৌধুরীকে উদ্দেশ করে ‘তুই ফ্যাসিস্ট’ বলে ধমক দিচ্ছেন।
রবিবার (১৫ নভেম্বর) বিকালে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এফডিসির প্রধান ফটকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও কর্মচারীরা অংশ নেন। তবে এফডিসিতে উপস্থিত থাকলেও কর্মসূচিতে যোগ দেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য।
কর্মসূচি শেষে শিল্পী সমিতির কার্যালয় এলাকায় গিয়ে জয় চৌধুরীর সঙ্গে কথা বলেন হেলাল খান। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। জয় নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করলে আরও ক্ষুব্ধ হন হেলাল। সেখানে কয়েকজনকে বসে থাকতেও দেখে তাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এ সময় হেলাল খান বলেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেন, চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’
এ বিষয়ে জয় চৌধুরী বলেন, শিল্পী সমিতির সামনে বসে থাকা ব্যক্তিরা চিত্রনায়ক ডি এ তায়েবের ভক্ত। তায়েবের আসতে দেরি হওয়ায় তারা সেখানে অপেক্ষা করছিলেন। জন্মদিন উপলক্ষে কেক কাটতেও এসেছিলেন তারা।
জয় চৌধুরী বলেন, ‘হেলাল ভাই রাগ করে আমাকে ফ্যাসিস্ট বলেছেন। কারণ আমি ডি এ তায়েব ভাইকে সাপোর্ট করে কথা বলেছি এবং মানববন্ধনে যেতে দেরি হয়েছে। তায়েব ভাই নিজেও জানেন না, এই লোকজন কখন কীভাবে এফডিসিতে এসেছে এবং কেন তাদের মানববন্ধনে পাঠানো হয়নি। এ কারণেই তিনি রাগ করেছেন।’

এফডিসিতে ‘তুই ফ্যাসিস্ট’ বলে জয় চৌধুরীকে ধমক হেলাল খানের