মিরপুরে সতর্ক অবস্থান আইনশৃঙ্খলা বাহিনী

মিরপুরে সতর্ক অবস্থান আইনশৃঙ্খলা বাহিনী
নিজস্ব প্রতিবেদক

পোশাক শ্রমিকদের আন্দোলনকে ঘিরে রাজধানীর মিরপুর ১১ নম্বরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের সামনে ২ প্লাটুন বিজিবির উপস্থিতি রয়েছে। এছাড়া, মেট্রোরেল স্টেশনের আশপাশের গলিগুলোতে শতাধিক পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দুপুর পৌনে ১২টার দিকে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা মিরপুর ১১ নম্বর এলাকার সড়কে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। উভয় পক্ষের মধ্যে পাল্টা ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে।
প্রসঙ্গত, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ ও কর্মক্ষেত্রে হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলছে। এসব দাবিতে বিভিন্ন সময় সড়ক অবরোধ, কারখানায় উৎপাদন বন্ধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

মিরপুরে আবার বাসে আগুন 