এফডিসিতে ‘তুই ফ্যাসিস্ট’ বলে জয় চৌধুরীকে ধমক হেলাল খানের

সিটিজেন জার্নাল ডেস্ক

এফডিসিতে আয়োজিত মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরীর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খানের। একপর্যায়ে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলে ধমক দেন হেলাল খান। এ ঘটনায় এফডিসিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রবিবার (১৫ নভেম্বর) বিকালে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এফডিসির প্রধান ফটকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও কর্মচারীরা অংশ নেন। তবে এফডিসিতে উপস্থিত থাকলেও কর্মসূচিতে যোগ দেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য।
কর্মসূচি শেষে শিল্পী সমিতির কার্যালয় এলাকায় গিয়ে জয় চৌধুরীর সঙ্গে কথা বলেন হেলাল খান। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। জয় নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করলে আরও ক্ষুব্ধ হন হেলাল। সেখানে কয়েকজনকে বসে থাকতেও দেখে তাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এ সময় হেলাল খান বলেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেন, চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’
এ বিষয়ে জয় চৌধুরী বলেন, শিল্পী সমিতির সামনে বসে থাকা ব্যক্তিরা চিত্রনায়ক ডি এ তায়েবের ভক্ত। তায়েবের আসতে দেরি হওয়ায় তারা সেখানে অপেক্ষা করছিলেন। জন্মদিন উপলক্ষে কেক কাটতেও এসেছিলেন তারা।
জয় চৌধুরী বলেন, ‘হেলাল ভাই রাগ করে আমাকে ফ্যাসিস্ট বলেছেন। কারণ আমি ডি এ তায়েব ভাইকে সাপোর্ট করে কথা বলেছি এবং মানববন্ধনে যেতে দেরি হয়েছে। তায়েব ভাই নিজেও জানেন না, এই লোকজন কখন কীভাবে এফডিসিতে এসেছে এবং কেন তাদের মানববন্ধনে পাঠানো হয়নি। এ কারণেই তিনি রাগ করেছেন।’
এর আগে বিকেলে এফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিতি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে।
মানববন্ধনে জয় চৌধুরী ও শিল্পী সমিতির কয়েকজন সদস্যের অনুপস্থিতিকে কেন্দ্র করেই তাদের মধ্যে এই বিরোধের সূত্রপাত হয়।