সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে সরকার এ উদ্যোগ নিচ্ছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) গাজীপুর পিটিআইয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও খোলা পরিবেশে সময় কাটানোর সুযোগ নিশ্চিত করা জরুরি। শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে শিশুদের পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব নয়। খেলাধুলা ও শরীরচর্চা তাদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও চিন্তাশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে নতুন প্রশাসনিক নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এতে কর্মকর্তাদের পদ-পদায়নসহ প্রশাসনিক কাঠামোর বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা প্রশাসনকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংস্কার কার্যক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছেন।
গাজীপুর পিটিআই সুপারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক