মেঘনা আলমকে দুদকে তলব

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
মেঘনা আলমকে দুদকে তলব
মেঘনা আলম

আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে দুদকের প্রধান কার্যালয় থেকে এক নোটিশ জারি করা হয়েছে। এতে তাকে বুধবার (১৮ নভেম্বর) হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে তাকে তলব করা হয়েছে বলে জানা গেছে। গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও দুই সদস্যবিশিষ্ট অনুসন্ধান দলের প্রধান সুমিত্রা সেন ওই তলবি চিঠি দেন।

জানা যায়, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জয় করে আলোচনায় আসেন মেঘনা আলম। তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপার্সন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে কাজ করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরপর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েও শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি।

তার বিরুদ্ধে বাংলাদেশে নিযুক্ত সাবেক সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলানকে হানি ট্র্যাপে ফেলার অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, মেঘনা ও অন্যরা বিদেশি কূটনীতিক/প্রভাবশালী ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে পরে তাদের কাছ থেকে অর্থ আদায় করতেন। এই অভিযোগের ভিত্তিতেই তাকে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তারও করা হয়েছিলো।

/জেএইচ/