প্রতিবাদের মুখে পুরস্কার অনুষ্ঠান থেকে পরীমণিকে বাদ

বিনোদন ডেস্ক

বিতর্ক যেন পিছুই ছাড়ছে না চিত্রনায়িকা পরীমণির। সম্প্রতি এক সাংবাদিকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এই অভিনেত্রী। এ ঘটনায় সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের ‘ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে তাকে বাদ দিয়েছেন আয়োজকরা।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজক কমিটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়।
আয়োজকরা জানান, ঢাকা আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমণির ঘটনার ১৭ দিন আগেই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে তার সঙ্গে চুক্তি হয়েছিল। তবে সংবাদমাধ্যমকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ এবং চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তাকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে সাংবাদিকদের দাবির প্রতি সমর্থন জানান আয়োজকরা।
এর আগে শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করে পরীমণি লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’
পরে পোস্টারটি নিজের সামাজিকমাধ্যমে শেয়ার করে আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য ফারুক মুনির। তিনি লেখেন, ‘এই প্রোগ্রামের আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সহকর্মী রবির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে, তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট না করলে আপনারা বিকল্প অতিথি খুঁজে নিন।’
তার এ বক্তব্যের পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যেও ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে পরীমণিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেন আয়োজকরা।

‘তুই আমার গায়ে হাত দিছোস কেন’ সাংবাদিককে পরীমণি