মক্কা থেকে বিয়ের খবর দিলেন নাজনীন নীহা, পাত্র কে

বিনোদন ডেস্ক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ দীর্ঘদিনের। গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস প্রকাশ করে প্রেমের সম্পর্কে থাকার কথা জানিয়েছিলেন তিনি। তবে সেই সম্পর্কের পরিণতি কী, তা নিয়ে এত দিন মুখ খোলেননি অভিনেত্রী।
এবার সৌদি আরবের পবিত্র নগরী মক্কা থেকে দেওয়া এক পোস্টে বিয়ের ইঙ্গিত দিলেন নীহা। রোববার (৮ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোতে পবিত্র কাবার সামনে এক ব্যক্তির সঙ্গে দেখা গেছে অভিনেত্রীকে।
একটি ছবিতে কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই ব্যক্তি নীহাকে জড়িয়ে রেখেছেন। অন্য ছবিতে কাবার পটভূমিতে দুজনকে হাত ধরে থাকতে দেখা যায়। তবে দুটি ছবিতেই তাঁদের মুখ স্পষ্ট নয়।

ছবির সঙ্গে দেওয়া দীর্ঘ বার্তায় জীবনের নতুন অধ্যায়ের কথা জানিয়েছেন নীহা। তিনি লিখেছেন, ‘যে অধ্যায়টি আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তাঁর পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’
অভিনেত্রীর এই বক্তব্যে তার বিয়ের বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে। পোস্টের শেষেও নিজেদের সম্পর্কের জন্য দোয়া চেয়েছেন তিনি। নীহার ভাষায়, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’
নীহার পোস্টের পর থেকেই ভক্ত ও অনুসারীরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। মন্তব্যের ঘরে অনেকেই নতুন জীবনের জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।
তবে কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, সে বিষয়ে কিছু জানাননি অভিনেত্রী। এর আগে এক পাকিস্তানি যুবকের সঙ্গে নীহার প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছিল। যদিও এ নিয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি তিনি।
এবার বিয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেও জীবনসঙ্গীর পরিচয় আড়ালেই রেখেছেন নীহা। এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।