‘দেশসেরা সুন্দরী’ মাহি, লড়বেন বিশ্ব মঞ্চে

বিনোদন ডেস্ক

অভিনয়ের পরিচিত গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতে এবার বিশ্বমঞ্চে দেশের পতাকা তুলে ধরার সুযোগ পেয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে মাহিকে বিজয়ী ঘোষণা করা হয়। গত বছরের বিজয়ী ও তার ঘনিষ্ঠ বন্ধু তানজিয়া জামান মিথিলা মাহির মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন।
জাতীয় পর্যায়ের এই সাফল্যের পর এবার মাহির সামনে আন্তর্জাতিক প্রতিযোগিতার চ্যালেঞ্জ। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চলের পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন বাংলাদেশের এই অভিনেত্রী।

মুকুট জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মাহি। বিজয়ীর সাজে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘একটি স্বপ্ন, একটি মুকুট, আর নিজের চেয়েও অনেক বড় এক দায়িত্ব। অসামান্য গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, “মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬”-এর মুকুট অর্জন করতে পেরে আমি সম্মানিত ও গর্বিত। এটি শুধু আমার একার মুহূর্ত নয়, বরং পুরো বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত। আর এখনই শুরু হলো নতুন এক পথচলা। আমার দেশ, আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে।’
মাহির জন্য এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতিও বড় চ্যালেঞ্জ। কারণ, মূল আয়োজনের আগে হাতে সময় খুব বেশি নেই। তবে এ ক্ষেত্রে অভিজ্ঞতা দিয়ে তাকে সহযোগিতা করছেন গতবারের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। ঘনিষ্ঠ বন্ধুর পরামর্শ ও সহযোগিতায় অল্প সময়ের মধ্যে নিজেকে আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত করে নেওয়ার প্রত্যাশা করছেন মাহি।
এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট জিতেছিলেন। তাঁদের কেউই আন্তর্জাতিক আসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেননি।
এবার তাই মাহিকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। জাতীয় পর্যায়ে বিজয়ের ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য সম্মানজনক অর্জন বয়ে আনতে পারবেন কি না, এখন সেই অপেক্ষায় সৌন্দর্য প্রতিযোগিতার অনুসারীরা।
/এবি/

বয়কট ঘোষণা করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে: পরীমণি
মক্কা থেকে বিয়ের খবর দিলেন নাজনীন নীহা, পাত্র কে