‘মাস্তুল’ সিনেমার ট্রেলারে বন্দরজীবনের অজানা গল্প

বিনোদন ডেস্ক

সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নদী ও বন্দরে ভাসমান মানুষের জীবন নিয়ে নির্মিত সিনেমা ‘মাস্তুল’। এরই মধ্যে প্রকাশ পেয়েছে বহুল প্রতীক্ষিত ট্রেলার। বুধবার (৮ জুলাই) রাতে উন্মোচিত হওয়া প্রায় দুই মিনিট দৈর্ঘ্যের ট্রেলারটিতে উঠে এসেছে নদী, জাহাজ আর বন্দরনগরীর প্রান্তিক মানুষের এক অনন্য জীবনচিত্র।
ট্রেলারের শুরুতেই জলে ভাসমান একটি জ্বালানীবাহী তেলের ট্যাঙ্কার দেখানো হয়েছে। সেখানে ধীরে ধীরে উন্মোচিত হয় জাহাজের বাবুর্চি মকবুলের জীবন, তার নিঃসঙ্গতা, অভ্যাস, সম্পর্ক আর টিকে থাকার সংগ্রাম। একইসঙ্গে ট্রেলারে ধরা পড়ে বন্দর এলাকার পথশিশু নূরা এবং নদীকেন্দ্রিক মানুষের বাস্তব জীবনযাপন। সব মিলিয়ে ট্রেলারটি একটি মানবিক, আবেগঘন ও বাস্তবধর্মী গল্পের ইঙ্গিত দেয়।
ট্রেলারজুড়েই প্রাধান্য পেয়েছে বাস্তব লোকেশন, সহজ সংলাপ এবং নদীবন্দরের রুক্ষ অথচ জীবন্ত পরিবেশ। ব্যস্ত নদীপথ, জাহাজ, মাছবাজার ও বন্দরের নানা অনুষঙ্গ সিনেমাটির আবহকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে ট্রেলারটি।
এর আগে পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির প্রচারণা শুরু হয়। সেখানে নতুন মাত্রা যোগ করে ‘আমায় ভাসাইলিরে’ গানটি। এটি দর্শকদের প্রশংসা কুড়ানোর পর এবার ট্রেলার প্রকাশের মাধ্যমে মুক্তির উত্তেজনা আরও বাড়িয়ে দিল ‘মাস্তুল’।
সিনেমাটি ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচিত হয়েছে। ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘স্পেশাল মেনশন’ পুরস্কার অর্জন করেছে। পাশাপাশি রাশিয়ার ১৮তম চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেয়েছে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ সম্মাননা। এছাড়া স্পেনের ২৬তম ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ‘সেরা মানবিক চলচ্চিত্র’ বিভাগে মনোনয়ন পায়।
সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, শাহজাহান শোভন ও সিফাত বন্যাসহ অনেকে।
মাস্তুল এর সিনেমাটোগ্রাফিতে ছিলেন মোহাম্মদ আরিফুজ্জামান, শিল্প নির্দেশনায় হুসনাইন লিঙ্কন আর সংগীতে চৈতন্য রাজবংশী। এছাড়া কাস্টিং ডিরেক্টর ছিলেন যুবরাজ শামীম এবং প্রচারণার গানের সংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সিনেমাকার। ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারণায় যুক্ত রয়েছে টঙঘর টকিজ।

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেন ১৩১ কারিগর