শাকিব খান নয়, ব্যবসায়ীকে বিয়ে করলেন মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। সম্প্রতি তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘গট ম্যারিড’ লাইফ ইভেন্ট যুক্ত করার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
আজ সোমবার (৩১ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে বিয়ের খবরটি প্রকাশ করেন মিষ্টি। সঙ্গে জুড়ে দেন নববধূ সাজে তিনটি ছবি।
পোস্টের ক্যাপশনে এই নায়িকা লেখেন, ‘বিয়ে করলাম। আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন। যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তবে সবার কাছে ক্ষমা চাইছি।’ কোনো বাজে মন্তব্য না করার জন্যও সবাইকে অনুরোধ করেন তিনি।
এর আগে নানা সময় শাকিব খানের সঙ্গে মিষ্টির জান্নাতের বিয়ের গুঞ্জন চাউর হলেও সেটা মিথ্যেই প্রমাণ হলো। মিষ্টির স্বামী একজন ব্যবসায়ী। এর বেশি আপাতত আর কিছু প্রকাশ করতে চাননি নায়িকা।
বিয়ের সময়, স্থান ও স্বামীর নাম জানতে চাইলে তিনি জানান, এসব তথ্য বলা যাবে না। শুধু জানিয়েছেন, বিয়েটা বাংলাদেশেই হয়েছে।

স্বামীর পেশা সম্পর্কে মিষ্টি বলেন, তিনি একজন ব্যবসায়ী। পাশাপাশি মিডিয়ার সঙ্গেও তার কিছুটা সম্পৃক্ততা রয়েছে। তবে স্বামীর নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করতে চাননি।
বিয়ে কি প্রেমের নাকি পারিবারিকভাবে হয়েছে এমন প্রশ্নের জবাবে মিষ্টি জানান, এটি প্রেমের বিয়ে। তবে কবে থেকে তাদের সম্পর্ক এবং কবে বিয়ে হয়েছে, সে তথ্যও এখনই প্রকাশ করতে চান না। তার ভাষ্য, সব তথ্য একসঙ্গে প্রকাশ করলে আর কোনো সাসপেন্স থাকবে না।
মিষ্টি আরও জানান, হুট করে নয়, অনেক আগেই বিয়ে করেছেন তারা। তবে এতদিন বিষয়টি প্রকাশ করেননি। তার মতে, বিয়ে ও প্রেম নিয়ে অনেকেই তাকে নিয়মিত বিরক্ত করছিলেন। ফোন করে দেখা করতে চাওয়া, বিদেশে গিয়ে দেখা করার কথা বলা কিংবা প্রেমের প্রস্তাব দেওয়ার মতো ঘটনায় তিনি বিরক্ত হয়ে উঠেছিলেন। এসব কারণেই বিয়ের বিষয়টি প্রকাশ করেছেন। সময় হলে স্বামীকে সবার সামনে আনবেন বলেও জানান তিনি।
হানিমুন নিয়ে প্রশ্ন করা হলে কোনো তথ্য দিতে চাননি মিষ্টি। তিনি বলেন, এ বিষয়ে এখন কিছু বলা যাবে না। বিয়ে করলেও এখনও পুরোপুরি বিবাহিত জীবন শুরু করেননি। বর্তমানে নিজের মতো করেই আছেন। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি মিষ্টি জান্নাত পেশায় একজন ডেন্টিস্ট। নিজের ডেন্টাল ক্লিনিক পরিচালনার পাশাপাশি নিয়মিত রোগী দেখেন। ব্যবসার সঙ্গেও জড়িত আছেন তিনি।

-CznNewsLab-6a2a79.jpg)

-CznNewsLab-ff6f88-480x270.webp)