নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস। ‘শিকার’ সিনেমার শুটিংয়ের জন্য সম্প্রতি নেপাল গিয়েছিলেন এ অভিনেত্রী ও অন্যান্য কলাকুশলীরা। সেখানে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিধসের মুখে অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তারা। বুধবার (২৬ আগস্ট) আকস্মিকভাবে শুরু হওয়া এ দুর্যোগে এখন পর্যন্ত ৫৭৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত নিখোঁজ রয়েছেন প্রায় ২ হাজার মানুষ। পরিস্থিতি বিবেচনায় শুটিং স্থগিত করেই ঢাকায় ফিরেছেন তারা।
শুক্রবার (২৮ আগস্ট) দেশে ফিরে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে নেপালের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস। অভিনেত্রী বলেন, নেপালে যখন প্রাকৃতিক ওই দুর্যোগের ঘটনাটি ঘটেছিল, তখন আমরা কাঠমান্ডু থেকে প্রায় দুই থেকে তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায় ছিলাম। ২৭ তারিখে ওই পথ দিয়ে যাওয়ার পরিকল্পনা ছিলো তাদের। যাত্রার তারিখ একদিন পর হওয়ায় তারা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।
তিনি আরও বলেন, দুর্যোগটি এতটাই ভয়াবহ ছিল যে, ওই রাস্তাটি আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য যাতায়াত সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।
দুর্যোগের কারণে শুটিং বন্ধ করা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, এমন ভয়াবহ পরিস্থিতিতে মানুষের দুর্ভোগের মাঝে গানের শুটিং করা অত্যন্ত অমানবিক দেখায়। এজন্য পুরো টিম শুটিং স্থগিত করে চলে এসেছেন।
তিনি বলেন, ৯ মাস আগেই নাকি তাদের একটা বার্তা ছিল দুর্যোগের, কিন্তু সেটাকে হয়তোবা খুব একটা আমলে নেননি। এই সপ্তাহের মধ্যেই আরেকটি দুর্যোগের আভাস রয়েছে।
জানা গেছে, দুর্ঘটনাকবলিত এলাকায় বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা ছিলেন। প্রায় ৬০০ বিদেশি পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন। পরিস্থিতি সংকটময় হয়ে পড়ায় স্থানীয় প্রশাসন সবাইকে নিজ নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশনা দিয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গত এলাকাগুলোতে উদ্ধার ও সন্ধান অভিযান এখনো জোরকদমে চলছে। ফলে হতাহত ও নিখোঁজের এ তালিকা যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে। পাশাপাশি প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

নেপালে বন্যায় ৪০০ পর্যটক নিখোঁজ
নিরাপদে আছেন অপু বিশ্বাসরা

-CznNewsLab-ff6f88-480x270.webp)