বিয়ের পর রোমান্সের গল্প, গোপন কথা ফাঁস করলো কিয়ারা

সিটিজেন জার্নাল ডেস্ক

বলিউডের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এবার জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নতুন পর্বে তাদের দাম্পত্য জীবনের নানা অজানা বিষয় নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক করণ জোহর। বিশেষ করে ডেট নাইট ও বেডরুমের প্রসঙ্গ উঠে আসে আড্ডায়।
সম্প্রতি প্রকাশিত অনুষ্ঠানের প্রোমোতে দেখা গেছে, বিয়ের স্মৃতিচারণের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেছেন সিদ্ধার্থ ও কিয়ারা।
আড্ডার একপর্যায়ে করণ জানতে চান, সিনেমায় অভিনীত চরিত্রের প্রভাব বাস্তব জীবন কিংবা বেডরুমেও পড়ে কি না। জবাবে সিদ্ধার্থ বলেন, আমরা কখনো কাজের বিষয়বস্তু বাড়িতে নিয়ে আসি না। বেডরুমের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না।
দম্পতির ‘ডেট নাইট’ নিয়ে প্রশ্ন করেন করণ। জানতে চান, নৈশভোজের পরই তাদের একান্ত সময় শেষ হয়ে যায়, নাকি গল্প আরও এগোয়? প্রশ্ন শুনে বেবি বাম্পে হাত রেখে কিয়ারা বলেন, ‘যথেষ্ট হয়েছে! আর নয়।’ তার এই জবাবে আড্ডায় তৈরি হয় হাসির পরিবেশ।
বর্তমানে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা।
এদিকে, অনুষ্ঠানে তাদের বিয়ের একটি ঘটনাও সামনে আসে। জয়সলমীরে বিয়ের অনুষ্ঠানে করণের সঙ্গে নাচতে মঞ্চে উঠেছিলেন শাহিদ কাপুর। কিন্তু নাচ শেষ হওয়ার পর করণই একপ্রকার ধাক্কা দিয়ে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন। সেই স্মৃতিও আড্ডায় তুলে ধরেন কিয়ারা।

নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল, কিছুই ভালো লাগেনি: রাধিকা