গান্ধী পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনার বিরুদ্ধে মামলা

সিটিজেন জার্নাল ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে গান্ধী পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য করে আইনি জটিলতার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত।
শনিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এতে বলা হয়েছে, গত ১০ নভেম্বর কঙ্গনার ব্যক্তিগত সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছিল। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তার দুই ছেলে সঞ্জয় ও রাজীব গান্ধীর মৃত্যুকে ঘিরে ‘অত্যন্ত উস্কানিমূলক ইঙ্গিত’ করা হয়েছে। এঘটনায় শুক্রবার (১৩ নভেম্বর) বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের বিরুদ্ধে মামলা করেন শিমলার বাসিন্দা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মা।
সম্প্রতি গান্ধী পরিবারের ৮০-দশকের একটি পারিবারিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা গেছে ইন্দিরা গান্ধী, সনিয়া গান্ধী, মানেকা গান্ধী এবং শিশু রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীকে। ওই ভিডিও শেয়ার দিয়ে পোস্ট দেন কঙ্গনা।
পোস্টে কঙ্গনা লিখেন, একেবারে শেষে দেখা যায়, বাকিরা সবাই চলে যাচ্ছেন। কিন্তু মানেকা থেকে যান। ইন্দিরা গান্ধীর দিকে তাকিয়ে থাকেন এক আহত, অসহায় শিশুর মতো— যেন একটু সান্ত্বনা খুঁজছেন, হয়তো একটি মৃদু হাসি অথবা তার দিকে একবার তাকানো। একটি সামান্য স্বীকৃতির আশায় তিনি অপেক্ষা করতে থাকেন। কিন্তু কিছুই আসে না। শুধু শীতল উপেক্ষা। ধীরে ধীরে তিনি যেন মিলিয়ে যান। সেখানে থেকেও যেন তার কোনো অস্তিত্ব নেই। হৃদয়বিদারক! অন্যদিকে, মনে হয় প্রত্যেকেই এক রহস্যময় বিদেশির অঙ্গুলিহেলনে চলছিলেন। বিদেশের একটি ক্যাফেতে রাজীব গান্ধীর সঙ্গে আকস্মিক পরিচয় হয়েছিল ওই রহস্যময় বিদেশির। তারপর থেকে তাঁরা অবিচ্ছেদ্য হয়ে পড়েন। ইন্দিরা গান্ধী ছোট ছেলে সঞ্জয়কে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক উত্তরসূরী হিসেবে তৈরি করছিলেন। কিন্তু রহস্যজনকভাবে তার মৃত্যু হয়।
তিনি লিখেন, সঞ্জয়ের অল্পবয়সী, অসহায় বিধবা স্ত্রী মানেকাকে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তার কিছু দিন পরেই একের পর এক খুন হন শাশুড়ি ও স্বামী। শেষ পর্যন্ত সেই রহস্যময় বিদেশি সনিয়া গান্ধীই সরকারের শীর্ষ পদে পৌঁছোলেন! বাহ্! কী দারুণ ব্যাপার!

দুর্ঘটনার পর আধ্যাত্মিকতায় ঝোঁক বাড়ে কাজলের