শরীরে স্পর্শ ছাড়াই শুটিং সেটে অভিনে্ত্রীকে যৌন হেনস্তা করেছিলেন পরিচালক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শরীরে স্পর্শ ছাড়াই শুটিং সেটে অভিনে্ত্রীকে যৌন হেনস্তা করেছিলেন পরিচালক
অভিনেত্রী স্বরা ভাস্কর্য

শুটিং সেটে যৌন হেনস্তার শিকার হয়েছেন, অথচ ঘটনা ঘটার সময় অভিনেত্রী বুঝতেই পারেননি তার সঙ্গে কী হয়েছে। কারণ, যৌন হেনস্তা করতে গিয়ে পরিচালক তাকে স্পর্শ করেননি। এমন ঘটনা ঘটেছে ভারতের অভিনেত্রী স্বরা ভাস্করের সঙ্গে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময় ঘটে যাওয়া ঘটনা দেরিতে উপলব্ধি করতে পারার বিষয়টি বলেছেন স্বরা ভাস্কর। তার সঙ্গে ঘটনাটি ঘটেছে ২০১১ সালে। ‘তনু ওয়েডস মনু’ সিনেমার শুটিংয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তিনি।

বহু বছর পর মিটু আন্দোলনের সময় অন্য নারীদের অভিজ্ঞতা শুনে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রকৃত অর্থ বুঝতে পারেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

২০১১ সালে ভারতের মধ্যপ্রদেশের পাঁচমাড়িতে সিনেমাটির আউটডোর শুটিং চলছিল। সেখানেই পরিচালকের হাতে যৌন হেনস্তার শিকার হন স্বরা ভাস্কর। অভিনেত্রী বলেছেন, কর্মক্ষেত্রে যৌন হেনস্তা মানেই জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন বা শরীরে হাত দেওয়া নয়। কারও অশালীন মন্তব্য, যৌন ইঙ্গিতপূর্ণ কথা কিংবা অনাকাঙ্ক্ষিত আচরণের মাধ্যমেও হেনস্তার শিকার হতে পারেন একজন নারী। অর্থাৎ, শারীরিক স্পর্শ না থাকলেও কোনো ব্যক্তির আচরণ যৌন হেনস্তার পর্যায়ে পড়তে পারে।

সেই সিনেমার পরিচালক ঠিক কী ধরনের আচরণের মাধ্যমে তাকে যৌন হেনস্তা করেছিলেন, তা বিস্তারিত জানাননি স্বরা। তবে মিটু আন্দোলনের সময় অন্য নারীদের অভিজ্ঞতা শুনে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার গুরুত্ব বুঝতে পারেন তিনি। তখনই উপলব্ধি করেন, সেটিও ছিল যৌন হেনস্তা।

/আরএ/