১৪ দিনে ১৫০০ কোটি রুপি ছাড়ালো ‘রামায়ণের’ আয়

বিনোদন ডেস্ক

ইতিহাস গড়তে যাচ্ছে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত সিনেমা ‘রামায়ণ’। মুক্তির মাত্র ১৪ দিনে বিশ্বজুড়ে বক্স অফিসে ১৫০০ কোটি রুপির মাইলফলক পেরিয়ে গেছে সিনেমাটি। ভারতেও ১০০০ কোটি রুপির বেশি গ্রস আয় করেছে এটি। ষষ্ঠ ভারতীয় সিনেমা হিসেবে এই রেকর্ড গড়েছে।
গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রামায়ণ’। শুরু কিছুটা ঢিমেতালে হলেও দীপাবলির ছুটির ইতিবাচক প্রভাবে দেশ ও বিদেশ উভয় বাজারেই ঘুরে দাঁড়ায় ছবিটি।
‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, ১৪তম দিনে ভারতে সিনেমাটির ২২,২৮৯টি শো থেকে নেট আয় হয়েছে ২৩.২০ কোটি রুপি। একই দিনে বিদেশের বাজার থেকে এসেছে ৮ কোটি রুপি। এর ফলে ভারতের বাইরের বাজারে সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ৫১০ কোটি। আর বিশ্বব্যাপী মোট আয় পৌঁছেছে ১,৫১৯.০৫ কোটি রুপিতে।
১৪তম দিনে হিন্দি সংস্করণ থেকে এসেছে ১৬.৫০ কোটি রুপি (১৭,৬৬১টি শো), মালয়ালম থেকে ২.১৫ কোটি, কন্নড় থেকে ১.৬৫ কোটি, তামিল থেকে ১.৬০ কোটি রুপি এবং তেলেগু থেকে ১.৩০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
‘বাহুবলী ২’, ‘পুষ্পা ২’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এবং ‘ধুরন্ধর’-এর মতো ব্লকবাস্টারের কাতারে নাম লিখিয়ে দেশটিতে ১০০০ কোটি রুপির বেশি আয় করা ষষ্ঠ ভারতীয় সিনেমা হলো ‘রামায়ণ’। চলতি বছরে ‘ধুরন্ধর ২’-এর পর এটি দ্বিতীয় ভারতীয় ছবি, যারা এই মাইলফলক ছুঁয়েছে।
তবে সিনেমাটি ১৫০০ কোটি রুপি আয় ছাড়ালেও এখনো মূল অর্থ সংগ্রহ করতে অনেক পথ পাড়ি দিতে হবে। প্রায় ৪,০০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে ‘রামায়ণ’। এটিকে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বড় ও উচ্চাভিলাষী প্রজেক্ট হিসেবে দেখা হচ্ছে। বিশ্বজুড়ে ব্যাপক প্রচার চালানো হয়েছিল সিনেমাটির। এরই অংশ হিসেবে গত ২৭ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করেন নির্মাতারা।
নীতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন- রণবীর কাপুর, সাই পল্লবী, যশ, সানি দেওল, রবি দুবে, লারা দত্তসহ আরও অনেকে।

মুক্তির আগেই বক্স অফিসে ‘রামায়ণ’ ঝড়