এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জে নতুন নিয়ম, কখন কীভাবে করবেন

অনলাইন ডেস্ক

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য পুনঃনিরীক্ষা বা খাতা চ্যালেঞ্জের প্রক্রিয়ায় এসেছে বড় পরিবর্তন। দীর্ঘদিনের প্রচলিত টেলিটক এসএমএস পদ্ধতির বদলে এবার সম্পূর্ণ ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদনের নতুন নিয়ম চালু করেছে শিক্ষা বোর্ড।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদনের নতুন অনলাইন পদ্ধতি
ওয়েবসাইটে প্রবেশ
নির্ধারিত ওয়েবসাইট rescrutiny.eduboardresults.gov.bd-এ প্রবেশ করে শিক্ষার্থীর রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট করতে হবে।
মোবাইল নম্বর এন্ট্রি
পরবর্তী ধাপে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষার ফল প্রকাশের পর এই নম্বরেই ফলাফল সংক্রান্ত বার্তা পাঠানো হবে।
বিষয় নির্বাচন
স্ক্রিনে প্রদর্শিত বিষয়ভিত্তিক ফলের তালিকা থেকে যে বিষয়গুলোর খাতা চ্যালেঞ্জ করতে চান, তা নির্বাচন করতে হবে।
ফি পরিশোধ
প্রতিটি পত্রের জন্য ১৫৫০ টাকা ফি ধার্য করা হয়েছে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে দুটি পত্রেরই আবেদন বাধ্যতামূলক। ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে।
চূড়ান্ত আবেদন জমা
ফি পরিশোধ শেষে পোর্টালে ফিরে 'জমা দিন' বাটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
বিষয় সংযোজন ও সংশোধন
ফি পরিশোধের পূর্বে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয় পরিবর্তন বা সংশোধন করা যাবে। ফি দেওয়ার পর একবার আবেদন জমা হলে তা আর বাতিল করা যাবে না এবং ফি ফেরত দেওয়া হবে না। তবে চাইলে পরে নতুন বিষয় যুক্ত করা যাবে।
কোনো অবস্থাতেই বোর্ডে সরাসরি বা ম্যানুয়ালি আবেদন জমা নেওয়া হবে না। সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনেই সম্পন্ন করতে হবে।
/এবি/