ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার

ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার
নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী, ইংরেজি ও আইসিটি বিষয়েই অকৃতকার্য হয়েছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন। সব মিলিয়ে এবার পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার কিছু আগে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন ছাত্র এবং ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন ছাত্রী ছিলেন। অর্থাৎ, এবার ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নেন।
সারাদেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এ বছর সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রকাশিত ফল অনুযায়ী, চলতি বছর এইচএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে উত্তীর্ণ হয়েছেন ৬১ দশমিক ৮০ শতাংশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৫২ দশমিক ০৭ শতাংশ, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৫১ দশমিক ৫৪, সিলেট শিক্ষা বোর্ডে ৫০ দশমিক ৯০ শতাংশ, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৪৮ দশমিক ০৪ শতাংশ, দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ, রাজশাহী শিক্ষা বোর্ডে ৪৫ দশমিক ০৬ শতাংশ, যশোর শিক্ষা বোর্ডে ৪৪ দশমিক ৯২ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৬১ দশমিক ০৭ এবংকারিগরি শিক্ষা বোর্ডে ৪৯ দশমিক ৪৬ শতাংশ পরীক্ষার্থী।
ফলাফলে দেখা গেছে, এবার বেড়েছে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা। গত বছর শূন্য পাস প্রতিষ্ঠানের ছিল ২০২টি। এবার ৯১টি বেড়ে শূন্য পাস প্রতিষ্ঠান হয়েছে ২৯৩টি। অন্যদিকে, গত বছর ৩৪৫ প্রতিষ্ঠানের সবাই পাস করেছিলেন। এবার শতভাগ পাস করেছেন ১৩৯ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি