এসএসসি পরীক্ষা শুরু আজ

এসএসসি পরীক্ষা শুরু আজ
সিটিজেন ডেস্ক

সারাদেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত।
চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেবে।
প্রথম দিন বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডের অধীনে, সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন। এছাড়া অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহীতে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন, কুমিল্লায় ১ লাখ ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন এবং যশোরে ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন রয়েছেন। অন্যদিকে চট্টগ্রামে ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন, বরিশালে ৮১ হাজার ৮৩১ জন, সিলেটে ৮৯ হাজার ৪২১ জন, দিনাজপুরে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী অংশ নেবেন। আর ময়মনসিংহে ১ লাখ ৮ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী রয়েছে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন এবং ছাত্রী সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।
এদিকে, ২০২৬ সালের গ্রুপভিত্তিক পরীক্ষার্থীর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে বিজ্ঞান বিভাগে মোট ৫ লাখ ৬৯ হাজার ৭৬৩ জন অংশ নেবেন। আর মানবিক বিভাগে ৬ লাখ ২৭ হাজার ৪৫১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ২১ হাজার ১৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।