শিরোনাম

অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত
প্রতীকী ছবি

শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক ও আর্থিক চাপ কমাতে অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। ফলে ২০২৬ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের আপাতত অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে না।

বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, বর্তমানে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা স্থগিত রয়েছে। তা ছাড়া, একজন শিক্ষার্থী সাধারণত ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় এবং পরবর্তীতে নবম শ্রেণিতে উঠে এসএসসি পরীক্ষার অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে রেজিস্ট্রেশন করে থাকে। এই অবস্থায় মধ্যবর্তী সময়ে অর্থাৎ অষ্টম শ্রেণিতে পুনরায় নতুন করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক ও অ্যাকাডেমিক চাপ সৃষ্টি করবে। একই সঙ্গে এটি অভিভাবকদের মনেও বিরূপ প্রভাব বা উদ্বেগের তৈরি করতে পারে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে, শিক্ষার্থীদের চাপমুক্ত রাখতে এবং অভিভাবকদের স্বস্তির স্বার্থে সব শিক্ষা বোর্ডের অধীনে চলমান ৮ম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ করা হলো।

/এফআর/