ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। শনিবার (১১ জুলাই) প্রথম দিনে অনুষ্ঠিত হবে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী রাজধানীর সরকারি সাতটি কলেজের নির্ধারিত কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
এ বছর কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ৪৯৮টি। এসব আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৩৬৫ জন ভর্তিচ্ছু। ফলে প্রতি আসনের জন্য গড়ে পাঁচজন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর অর্জন করতে হবে। এছাড়া পছন্দের বিষয়ে ভর্তির জন্য সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ নম্বর পেতে হবে।
ভর্তি পরীক্ষা ও ভর্তি-সংক্রান্ত সব তথ্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাওয়া যাবে।
অন্যদিকে, আগামী ১৭ জুলাই বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। এ দুই ইউনিটের আসন বিন্যাস ১৪ জুলাই থেকে প্রকাশ করা হবে।
বিজ্ঞান ইউনিটে আবেদন করেছেন ৩১ হাজার ৫৫৩ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন করেছেন ১১ হাজার ২৪৪ জন। এ দুটি ইউনিটে আসনসংখ্যা যথাক্রমে ৪ হাজার ৭৯৫টি এবং ১ হাজার ৯৯৭টি। তিনটি ইউনিট মিলিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মোট আসন রয়েছে ১১ হাজার ২৯০টি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষার ফল দ্রুত প্রকাশ করা হবে। ভর্তি কার্যক্রম শেষে আগামী ৬ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত