সুপ্রিম কোর্টে অর্ধবেলা ছুটি ঘোষণা

সুপ্রিম কোর্টে অর্ধবেলা ছুটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টে অর্ধবেলা ছুটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) সুপ্রিম কোর্ট এ ছুটি ঘোষণা করেছে।
সিদ্ধান্ত অনুযায়ী, আপিল বিভাগ সকাল ১১টা পর্যন্ত ও হাইকোর্ট দুপুর ১টা পর্যন্ত চলবে।
এর আগে, এদিন ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছু দিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেতুঁলিয়া থানার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। তিনি দুই দফায় জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক