শিরোনাম

জাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাবি প্রতিনিধি
জাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নাম্বার রুম থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) তার নিজ রুমে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। শিক্ষার্থীর নাম কনিষ্ক মাঝি। সে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী।

জানা যায়, ঈদের ছুটিতে সবাই বাড়ি চলে গেলেও কনিষ্ক মাঝি রুমে একাই অবস্থান করছিলেন। দুপুর ২টার দিকে তার পাশের রুমের একজন শিক্ষার্থী তাকে ডাকতে গেলে সাড়া না পেয়ে আরও কয়েকজনকে ডেকে আনে। সাড়া না পাওয়ার এক পর্যায়ে তারা ইট দিয়ে জানালার কাচ ভেঙে ফেলেন। তখন তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রাথমিকভাবে শিক্ষার্থীরা ধারণা করছেন, তিনি আত্মহত্যা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আমরা পুলিশকে খবর দিয়েছি, তারা এসে মরদেহ উদ্ধার করবেন।

/এমআর/