শিরোনাম

কমলো স্বর্ণের দাম, এখন ভরি কত?

নিজস্ব প্রতিবেদক
কমলো স্বর্ণের দাম, এখন ভরি কত?
কমেছে স্বর্ণের দাম (ফাইল ছবি)

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ১ হাজার ৯২৫ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা। রবিবার (১ ফেব্রুয়ারি) এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার কারণে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত ৩১ জানুয়ারি রাতে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ২০ বারের মতো সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম ১৪ বার বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৬ বার। রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

/টিই/