শিরোনাম

আজ থেকে নতুন দামে স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক
আজ থেকে নতুন দামে স্বর্ণ
ছবি: সংগৃহীত

বছরের শুরু থেকেই সোনার বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছানোর পর আবার বড় ধরনের দরপতন দেখা দিচ্ছে। এভাবে একের পর এক ওঠানামা চলছে সোনার দামে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করতে গিয়ে দেশের বাজারে নতুন দাম দীর্ঘস্থায়ী হচ্ছে না। কখনো কখনো ১২ ঘণ্টাও টিকছে না। রাতে দাম নির্ধারণের পর দিনের প্রথম ভাগেই আবার নতুন করে দাম পরিবর্তন করছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ গত রবিবার (১ জানুয়ারি) স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে বাজুস।

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ১ হাজার ৯২৫ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা। আজ সোমবার এ দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৬৯ টাকা নির্ধারিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির হেরফের হতে পারে।

এর আগে গত ৩১ জানুয়ারি রাতে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়।

চলতি বছর দেশের বাজারে স্বর্ণের দাম ইতিমধ্যেই ২০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৪ বার দাম বৃদ্ধি করা হয়েছে এবং ৬ বার কমানো হয়েছে। ২০২৫ সালে দেশে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ৩১ জানুয়ারি সকাল থেকে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ২৯০ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৩২ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছর রুপার দাম এখন পর্যন্ত ১৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৯ বার দাম বাড়ানো হয়েছে এবং ৫ বার কমানো হয়েছে। ২০২৫ সালে দেশের বাজারে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

/জেএইচ/