আজকের স্বর্ণ ও রূপার দাম: ২৯ অক্টোবর ২০২৬

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
আজকের স্বর্ণ ও রূপার দাম: ২৯ অক্টোবর ২০২৬
স্বর্ণ ও রূপার আজকের দর

দেশের বাজারে স্বর্ণ ও রূপার গহনার দামে আজ কী পরিবর্তন এসেছে, তা জানতে ক্রেতাদের আগ্রহের শেষ নেই। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম কত, ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম কত এবং রূপার গহনার দামই বা কত—এসব তথ্য থাকছে এই প্রতিবেদনে। যারা আজ স্বর্ণ বা রূপার গহনা কিনতে চান, তাদের জন্য বাজারদরের সর্বশেষ আপডেট একসঙ্গে তুলে ধরা হলো।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা নির্ধারণ করেছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই দরেই বিক্রি হবে।

আজ স্বর্ণের ভরি কত

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রূপার ভরি কত

ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ২ হাজার ৩৯১ টাকা।

বাজুস জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

/এবি/