দুই দফা বাড়ানোর পর আজ যে দামে স্বর্ণ

দুই দফা বাড়ানোর পর আজ যে দামে স্বর্ণ
সিটিজেন ডেস্ক

দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে টানা দুই দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সর্বশেষ বৃহস্পতিবার (৭ মে) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা করা হয়। শুক্রবার (৮ মে) এই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।
এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২১৩ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
স্বর্ণের দামের পাশাপাশি বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৭৪ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ৫৪০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৭২৪ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ৫৫৮ টাকা।

২৪ ঘণ্টার ব্যবধানে আবার বাড়লো স্বর্ণের দাম