টানা দুই দফা কমানোর পর আজ যে দামে মিলছে স্বর্ণ

সিজেডএন ডেস্ক

দেশের বাজারে সর্বশেষ বৃহস্পতিবার (২৫ জুন) স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৩ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ শুক্রবার (২৬ জুন) এই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের দাম কমানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৩ হাজার ২১৬ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
এর আগে সর্বশেষ বুধবার (২৩ জুন) স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। এদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪০ বার, আর কমেছে ৪০ বার। এছাড়া ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

২৪ ঘণ্টার ব্যবধানে কমলো স্বর্ণের দাম, ভরি কত