শিরোনাম

নেইমারকে নিয়ে সতর্ক জাপান

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নেইমারকে নিয়ে সতর্ক জাপান
ভিনিসিয়ুস ও নেইমার। ছবি: রয়টার্স

সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে নকআউট নিশ্চিত করেছে জাপান। ‘এফ’ গ্রুপ থেকে ৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হওয়া এশিয়ার এই দেশ শেষ ৩২-এ পাচ্ছে ফুটবল বিশ্বের পরাশক্তি ব্রাজিলকে। আগামী সোমবার হিউস্টনে মুখোমুখি হবে দুই দল।

সুইডেনের সঙ্গে ড্রয়ের পর ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে এক বিশ্বকাপে জাপানের রেকর্ড সপ্তম গোল করা ডাইজেন মায়েদা বলেন, ব্রাজিলের ম্যাচ কঠিন হলেও জাপানের সম্ভাব্য জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।

তিনি বলেন, ‘আমরা যদি দৃঢ়তার সঙ্গে নিজেদের স্বভাবজাত খেলাটা খেলতে পারি, তাহলে যেকোনো প্রতিপক্ষকেই হারাতে পারব বলে আমি মনে করি। আমরা এখনো ভালো প্রস্তুতি নিচ্ছি।’

মায়েদার পর জাপানের অভিজ্ঞ খেলোয়াড় ইউতো নাগাতোমো ব্রাজিলের বিপক্ষে হতে যাওয়া ম্যাচ নিয়ে কথা বলেছেন। তারকা খেলোয়াড় নেইমারকে নিয়ে তিনি বলেন, ‘সে ইতোমধ্যেই একজন বিশ্বমানের খেলোয়াড়। তাই আমি নেইমারের ব্যাপারে বেশ সতর্ক থাকতে চাই।’

‘সত্যি বলতে, ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি এখন (আমাদের জন্য) সম্পূর্ণ নতুন একটি টুর্নামেন্ট। এই ব্রাজিলের বিপক্ষে মাঠে নিজেদের শতভাগ উজাড় করে দেওয়া একেবারেই আবশ্যক,’ যোগ করেন তিনি।

এ পর্যন্ত মাঠে জাপান ও ব্রাজিলের দেখা হয়েছে মোট ১৪ বার। এর মধ্যে ব্রাজিল ১১টিতে জয় পেয়েছে। ড্র করেছে দুটি। আর একটিতে জয় পেয়েছে জাপান। আনচেলত্তির খেলোয়াড়দের জন্য এই পরিসংখ্যান স্বস্তির হলেও ২০২৫ সালে ব্লু সামুরাইদের কাছে হার ব্রাজিলিয়ান ভক্তদের মাঝে দুশ্চিন্তার ছায়া ফেলতে পারে।

/জেএইচ/