৬ দেশের নাগরিকদের সুখবর দিলো আমিরাত

৬ দেশের নাগরিকদের সুখবর দিলো আমিরাত
সিজেডএন ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত তাদের অন-অ্যারাইভাল ভিসা প্রকল্পে নতুন করে ৬ দেশকে যুক্ত করেছে। দেশগুলো হলো- ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকা।
বৃহস্পতিবার (২৫ জুন) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই ছয় দেশের দর্শনার্থী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ২ ক্যাটাগরির অন-অ্যারাইভাল ভিসা প্রকল্প চালু করা হয়েছে। একটি ১৪ দিনের এবং অপরটি ৬০ দিনের। দর্শনার্থীরা এই দুই ক্যাটাগরির যে কোনো একটির জন্য আবেদন করতে পারবেন। ১৪ দিনের ভিসার জন্য ১০০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৩৪১ টাকা) এবং ৬০ দিনের ভিসার জন্য ২৫০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৩৫১ টাকা) ফি নির্ধারণ করা হয়েছে।
এতদিন ৩৫টি দেশের নাগরিকরা আমিরাতের অন-অ্যারাইভাল ভিসা পেতো। দেশগুলো হলা- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন জোটের ২৭টি দেশ।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক, সাংস্কৃতিক জনগণ পর্যায়ে সম্পর্ক উন্নয়নের জন্য সংযুক্ত আরব আমিরাত প্রতিশ্রুতিবদ্ধ। এই ৬ দেশের দর্শনার্থীরা যাতে আমিরাতের সংস্কৃতি, বিশ্বমানের পর্যটন, গতিশীল অর্থনীতি, আকর্ষনীয় বাণিজ্য পরিবেশ এবং বৈশ্বিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত অবকাঠামো সম্পর্কে ধারণা লাভ করতে পারেন সেজন্যই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: গালফ নিউজ

ইরান যুদ্ধে যেভাবে চূর্ণ হলো আমিরাতের অহংকার 