শিরোনাম

কমানোর ২৪ ঘণ্টার মধ্যে বাড়লো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
কমানোর ২৪ ঘণ্টার মধ্যে বাড়লো স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

কমানোর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের (১১.৬৬৪ গ্রাম) প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা। এছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। এদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এবার ভরি প্রতি ৭,৬৪০ টাকা কমিয়ে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ২০২ টাকা নির্ধারণ করা হয়।

/জেএইচ/