শিরোনাম

আজকের স্বর্ণের দাম: ১০ সেপ্টেম্বর ২০২৬

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আজকের স্বর্ণের দাম: ১০ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ দেখছেন এক তরুণী। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

দেশের বাজারে স্বর্ণ ও রূপার গহনার দামে আজ কী পরিবর্তন এসেছে, তা জানতে ক্রেতাদের আগ্রহের শেষ নেই। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম কত, ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম কত এবং রূপার গহনার দামই বা কত—এসব তথ্য থাকছে এই প্রতিবেদনে। যারা আজ স্বর্ণ বা রূপার গহনা কিনতে চান, তাদের জন্য বাজারদরের সর্বশেষ আপডেট একসঙ্গে তুলে ধরা হলো।

দেশের বাজারে সর্বশেষ নির্ধারিত দামেই আজ বৃহস্পতিবার বিক্রি হচ্ছে স্বর্ণ। বুধবার দাম কমানোর পর সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর করা হয়। এরপর নতুন করে কোনো দাম সমন্বয় না হওয়ায় বৃহস্পতিবারও একই দরে সোনা বিক্রি হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ২০ হাজার ৬৫ টাকা। সে হিসাবে এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।

এদিকে ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ১৬৫ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৪৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম ১৩ হাজার ৪৮৫ টাকা।

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

এর আগে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। নতুন দর কার্যকর হওয়ার পর প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ১০৮ টাকা। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে।

বাজুস জানিয়েছে, নির্ধারিত স্বর্ণের দামের সঙ্গে ক্রেতাকে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি দিতে হবে। তবে গহনার নকশা, কারুকাজ ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।

রূপার ভরি কত?

২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম রাখা হচ্ছে ৫ হাজার ১৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।

/এবি/