এলপি গ্যাসের ওপর ভ্যাট কমালো সরকার

এলপি গ্যাসের ওপর ভ্যাট কমালো সরকার

এলপি গ্যাসের ওপর আরোপিত ভ্যাট কমিয়েছে সরকার। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, বর্তমান ব্যবস্থায় এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানির ক্ষেত্রে ২ শতাংশ আগাম কর পরিশোধ করতে হয়। শিল্প ও গৃহস্থালি খাতে বহুল ব্যবহৃত এ জ্বালানির বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে মূল্য ধরে রাখার লক্ষ্যে সরকার জনস্বার্থে ভ্যাট হার কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার ১৬ ফেব্রুয়ারি পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে। এতে ৩০ জুন পর্যন্ত উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করেছে। একইসঙ্গে আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপপূর্বক স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করায় এলপিজি আমদানির পরে স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজিত হয়, তার ওপর কোনো ভ্যাট কার্যকর থাকলো না।
প্রজ্ঞাপন দুটি কার্যকর হওয়ার পর এলপি গ্যাস ক্রয়ের ক্ষেত্রে আগের তুলনায় ভোক্তাদের ওপর মোট করভার প্রায় ২০ শতাংশ পর্যন্ত কমবে বলেও জানানো হয়েছে।