ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫
ডিএমপির লোগো

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, অভিযানে রমনা বিভাগ ১৭ জন, লালবাগ ৪০, ওয়ারী ৩৪, মতিঝিল ৩৬, তেজগাঁও ৫৯, মিরপুর ১৪৭, গুলশান ৪৩ জন, উত্তরা ২০, গোয়েন্দা পুলিশ (ডিবি) ৬ জন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ৩ জনকে গ্রেপ্তার করেছে।

এ সময় ৫ হাজার ৯৯২ পিস ইয়াবা, ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ২২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া ৪টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ৩ হাজার ১১২টি সিম কার্ড, ১টি ট্রাক, ১টি বাস, ১টি চাবি, ২৬টি সিলিং ফ্যান এবং নগদ ৫৭ হাজার ৬৮৫ টাকা এবং ১ জন ভিক্টিমকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

/জেএইচ/